পরিচিতি
পিরোজপুর জেলার প্রানকেন্দ্রে অবস্থিত পিরোজপুর পৌরসভা একটি স্বায়ত্বস্বাশিত প্রতিষ্ঠান। এটি ১৮৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সর্ব সাধারনের সেবায় কাজ করে যাচ্ছে।এটি একটি প্রথম শ্রেণির পৌরেসভা যার আয়াতন ২৯.৫ বর্গ কিলোমিটার। দুই দিকে নদী বেষ্টিত এলাকা জনগনের প্রত্যক্ষ্য ভোটে নির্বাচিত একজন মেয়র, তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও নয়জন কাউন্সিলর সমন্বয়ে পৌরপরিষদ গঠিত । বর্তমানে পৌর পরিষদ বিলুপ্ত হওয়ায় সরকারে নির্বাহী আদেশে একজন প্রশাসক ও নয়টি ওয়ার্ডের জন্য কাউন্সিলর পদ মর্জদায় প্রশাসকের সহায়তা কমিটির নয় জন সদস্য নিয়োগ করা হয়। প্রশাসক ও প্রশাসকের সহায়তা কমিটির সদস্যবৃন্দ পৌরবাসীর জীবন মান উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।




